Web Analytics

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের লরিচাপায় মৃত্যুর ঘটনায় চালক মো. রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও চট্টগ্রাম জেলা ডিবির বিশেষ দল। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের শিক্ষার্থীদের আলটিমেটামের তিন দিনের মাথায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে গতকাল রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার এসআই কামরুজ্জামান বলেন, যৌথ বিশেষ দল অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিনকে আটক করেছে এবং তিনি থানা হেফাজতে আছেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ ও যাচাই শেষে তাকে আদালতে পাঠানো এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা দুটি লরির একটির চালক ছিলেন বলে স্বীকার করেছেন। রিয়াজ নোয়াখালী সদর থানার বাসিন্দা ও মো. আবু তাহেরের ছেলে।

৩ নভেম্বর সকালে কুমিরায় আইআইইউসির প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে যায়। বাসের নিচে চাপা পড়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশার মৃত্যু হয়। এরপর সহপাঠীরা প্রায় ছয় ঘণ্টা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। তারা চালক ও মালিক গ্রেপ্তার, ফুটওভারব্রিজ, অবৈধ পার্কিং বন্ধ, ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিসহ আট দফা দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।