Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার, ৮ এপ্রিল ২০২৬ তারিখে ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ১২ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ঘোষিত বণ্টন অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে।

এর আগে ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে প্রার্থী মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়, চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল আইনি জটিলতায় প্রকাশ হয়নি এবং বগুড়া-৬ আসনে তারেক রহমান আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে।

আইন অনুযায়ী, সংসদে কোনো দলের প্রাপ্ত আসনসংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।