Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মোদি নেতানিয়াহুকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানান। সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

ফোনালাপে মোদি সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেন এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি পুনরায় স্পষ্ট করে বলেন, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত। এই আলোচনার আগে শনিবার ভোরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, যাতে তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন কমান্ডার নিহত হন।

মোদি-নেতানিয়াহুর এই কথোপকথন আঞ্চলিক সংকটের মধ্যে ভারতের কূটনৈতিক ভূমিকার ইঙ্গিত দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।