Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আগামী রোববার থেকে ১০টি অঞ্চলে ১০ দিনের বিশেষ মশক নিধন ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করতে যাচ্ছে। নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এই ঘোষণা দেন। তিনি মশা নিয়ন্ত্রণে অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না বলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন এবং কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের কথা জানান।

সম্প্রতি ডিএসসিসি এলাকায় মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই সভা আহ্বান করা হয়। সভায় ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণ, সঠিক পদ্ধতি অনুসরণ এবং মাঠ পর্যায়ে কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য বিভাগকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয় এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মশক কর্মীদের প্রশিক্ষণ এবং নতুন কার্যকর ওষুধের পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। প্রশাসক নির্দেশ দেন, সরকারি বা বেসরকারি স্থাপনায় মশার উৎপত্তিস্থল পাওয়া গেলে এবং সতর্ক করার পরও ব্যবস্থা না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।