Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর লালমনিরহাট সীমান্তে পুশইনের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪৮ কিলোমিটার সীমান্তজুড়ে টহল জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সহিংসতা ও মুসলিম সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা থেকে সীমান্ত এলাকায় উদ্বেগ বেড়েছে। সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলা ভাষাভাষী মুসলিম, রোহিঙ্গা বা ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার পরিকল্পনা করছে বলে আশঙ্কা রয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে এবং দিন-রাত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দারা বিএসএফের তৎপরতা বৃদ্ধি এবং সম্ভাব্য অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, সীমান্তে টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ না ঘটে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।