Web Analytics

২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় এশিয়ার এই ক্রীড়া আসর অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই অনুষ্ঠিত পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুযায়ী, পুরুষদের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশ নেবে। বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও প্রথম রাউন্ড না খেলেই নকআউট পর্বে উঠেছে।

প্রথম রাউন্ডের এ গ্রুপে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল রয়েছে। বি গ্রুপে আছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে। পুরুষদের ক্রিকেট ইভেন্ট ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মেয়েদের ক্রিকেটে আট দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে। বাংলাদেশের প্রতিপক্ষ চীন এবং মেয়েদের ইভেন্ট হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। উভয় বিভাগেই টি-টোয়েন্টি সংস্করণে পদকের লড়াই হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।