Web Analytics

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড আধুনিকায়ন ও নতুন আঙ্গিকে নির্মিত টঙ্গী শিল্প এলাকার কারখানায় আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। শনিবার দুপুরে কারখানা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজনৈতিক উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. রুহুল কবির রিজভী।

১৯৭৯ সালে বিএসইসি ও যুক্তরাজ্যের উইলকিনসন সর্ড কোম্পানির চুক্তির মাধ্যমে টঙ্গীর ০.৮৯ একর জমিতে কারখানাটি স্থাপনের সূচনা হয়। ১৯৮৫ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং ১৯৮৬ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়। পুরোনো যন্ত্রপাতি সংস্কার ও আধুনিকায়ন এবং ডিসপোজেবল রেজর যুক্ত করতে ২০১৮ সালে ৫২ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের প্রকল্প নেওয়া হয়, যা ৫২ কোটি ১৩ লাখ টাকায় শেষ হয়েছে।

আধুনিকায়নের ফলে ঐতিহ্যবাহী সর্ড ডাবল এজ রেজর ব্লেডের মান উন্নত হয়েছে। সর্ড প্রিমিয়াম, সর্ড স্মার্ট টু ও সর্ড স্মার্ট থ্রি নামে তিন ধরনের ডিসপোজেবল রেজর উৎপাদন ও বাজারজাত শুরু হয়েছে। কারখানাটির বার্ষিক লক্ষ্যমাত্রা ৮ কোটি ব্লেড ও ১ কোটি ডিসপোজেবল রেজর। প্রতিষ্ঠানটি প্রচার, ডিলার নিয়োগ, নতুন পণ্য এবং ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।