Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্ত্রী বুশরা বিবি ও বোন নূরিন নিয়াজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। চলতি বছরে তাদের সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। কারাবন্দি ইমরান খানের পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে সাক্ষাতের সুযোগ দিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ সাক্ষাৎ হয়। ২০২৩ সাল থেকে কারাগারে থাকা খান আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন।

ডনের প্রতিবেদনে কারাগার সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নূরিন নিয়াজি কারাগারের সম্মেলনকক্ষে ভাইয়ের সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন। তারা ইমরানের শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। নূরিন তাকে চিকিৎসা পরীক্ষার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর-সংক্রান্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশের কথাও জানান।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মঙ্গলবার বুশরা বিবির সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়। এর আগে বুশরা বিবি তার সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ইমরানের বোন মেহরুন্নিসার সঙ্গে প্রায় ৪০ মিনিট সাক্ষাৎ করেন। আলিমা খান, উজমা খান, চাচাতো ভাই কাসিম জামান ও পিটিআই নেতাদের ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।