Web Analytics

ইরানের সঙ্গে নতুন সামরিক সংঘাতে জড়ানো ইসরাইলের জন্য কৌশলগত ভুল হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যম ও সাবেক সামরিক কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংঘাত শুধু ইরান ও ইসরাইলের মধ্যে সীমিত না থেকে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

হারেৎজ সতর্ক করেছে, উত্তেজনা বাড়লে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিতে পারে। মারিভে প্রকাশিত নিবন্ধে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইতজাক ব্রিক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এতে আঞ্চলিক সংকট গভীর হওয়ার পাশাপাশি ইসরাইলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চাপ বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, সামরিক শ্রেষ্ঠত্ব বা যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও ইরানের বিরুদ্ধে রাজনৈতিক ও নিরাপত্তাগত লক্ষ্য অর্জন নিশ্চিত নয়। ইরানের সামরিক সক্ষমতা, ভৌগোলিক অবস্থান এবং পাল্টা প্রতিক্রিয়ার সামর্থ্য যুদ্ধের ব্যয় ও ঝুঁকি বাড়াতে পারে। সংঘাত ছড়ালে পারস্য উপসাগরের জ্বালানি স্থাপনা, বাণিজ্যিক রুট ও পরিবহনব্যবস্থা হুমকিতে পড়তে পারে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির নিরাপত্তাও কঠিন হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।