Web Analytics

বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করেছেন। সোমবার সকাল ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি হয়।

হাইকমিশনার বলেন, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে পাকিস্তান আগ্রহী। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে; দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক সফর বিনিময় হয়েছে। বৈঠকে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়েও গুরুত্বারোপ করা হয়।

ইমরান হায়দার বিরোধীদলীয় নেতাকে নোলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাকিস্তান সফর নিয়েও আলোচনা হয়। জানানো হয়, প্রতিনিধিদলটি পাকিস্তানের উন্নত শিক্ষাকাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে সন্তোষ প্রকাশ করেছে। অংশগ্রহণকারীরা যোগাযোগ অব্যাহত রাখা এবং ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।