বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান জ্বালানি মজুদ মার্চ মাস পর্যন্ত চলবে। কিছুটা সংকট থাকলেও তা অসহনীয় হবে না এবং সরকার তা মোকাবিলায় নানামুখী প্রস্তুতি নিচ্ছে।
মন্ত্রী জানান, সরকার রেশনিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে চায় এবং সীমান্তে ডিজেল পাচার ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আশ্বাস দেন, ইফতার ও সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, এই সময়ে শপিংমলে আলোকসজ্জা করা উচিত নয় এবং এ বিষয়ে শিগগিরই নির্দেশনা আসতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।