Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে পারে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিগগিরই কিছু ঘটতে পারে এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানে যাওয়ার বিষয়ে আগ্রহী।

এর আগে সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে বৈঠক হয়। তবে সেই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে কোনো তথ্য নেই।

এতে বোঝা যায়, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র–ইরান নতুন আলোচনার সময় বা স্থান এখনো নিশ্চিত হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।