Web Analytics

হরমুজ প্রণালীর কাছে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরে জাহাজটি আঘাতের শিকার হয়। জাহাজের মাস্টার জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ আছেন এবং তাদের সবার খোঁজ পাওয়া গেছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ইউকেএমটিও ওই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে সতর্ক থাকতে বলেছে।

ঘটনাটি হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যেখানে সাম্প্রতিক সময়ে একাধিক সামুদ্রিক হামলার ঘটনা ঘটেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।