Web Analytics

লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন, তিনি ছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক সাহসী ও আপসহীন কণ্ঠস্বর, যিনি জাতীয় চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার, সাংস্কৃতিক মর্যাদা ও স্বাধীন চিন্তার বিকাশে আজীবন কাজ করেছেন।

নেতৃদ্বয় আরও বলেন, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং সংকটময় সময়েও সত্য উচ্চারণে আপস করেননি। তাঁর লেখনী ও বক্তব্য নতুন প্রজন্মকে মুক্তবুদ্ধি, আত্মপরিচয় ও গণতান্ত্রিক চিন্তায় অনুপ্রাণিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট লেখক হিসেবে তিনি সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

এবি পার্টির নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার, সহকর্মী, ছাত্রছাত্রী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।