Web Analytics

২০২৬–২৭ মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টিতে বিজয়ী হয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। বৃহস্পতিবার রাত দুইটার দিকে ভোট গণনা শেষে সমিতির মিলনায়তনে ফল ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামী–সমর্থিত সবুজ প্যানেল একটি সদস্য পদে জয় পেয়েছে। ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফল অনুযায়ী, নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন সভাপতি পদে ২,৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২,৫৮২ ভোটে জয়ী হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট। মোট ১১,০৯৭ ভোটারের মধ্যে ৪,০৪৮ জন ভোট দেন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেল অংশ নেয়নি। ২৬ এপ্রিলের বিশেষ সাধারণ সভায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তের পর এটি সমিতির ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।