Web Analytics

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ততা এবং সংগঠনটির অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে হাটহাজারী থানার পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রশিবির। রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল হাসানকে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিজ্ঞান অনুষদসংলগ্ন সড়ক থেকে আটক করা হয়। রাত আড়াইটার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শিবিরনেতা ও চাকসু প্রতিনিধিদের ভাষ্য, হাসিবুলের ফোন তল্লাশিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যায়। তাদের দাবি, তিনি ১৬৫ সদস্যের একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন, যেখানে সংগঠনটির বিশ্ববিদ্যালয়ভিত্তিক কর্মসূচি নিয়ে আলোচনা হতো। ‘ক্যাম্পাসে শিবিরের টহল চলছে’ লিখে তিনি বার্তা পাঠানোর পর সন্দেহ বাড়ে বলেও তারা জানান।

হাসিবুল বলেন, সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের পরিচয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেন। পরে পোস্টার বিতরণের জন্য দেওয়া হলে ক্ষতির আশঙ্কায় সেগুলো ফেলে দেন বলে দাবি করেন। প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি ও ফোনে তথ্য পাওয়ার পর তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে; পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।