Web Analytics

জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ ঘোষণা আসে। আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব জমা পড়লে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির কারণে বাংলাদেশের পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি সুন্দরবন, কক্সবাজার ও সিলেটের চা-বাগানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক পর্যায়ে আরও আকর্ষণীয় করার সুযোগের কথা উল্লেখ করেন। মন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় এবং টেকসই উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

মন্ত্রী জানান, সরকার পারস্পরিক লাভজনক অংশীদারত্ব চায় এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলে কাজ করতে আগ্রহী। জাপানি প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগ ও পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজের প্রস্তুতি জানান। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জাপানি বিনিয়োগকারীদের প্রধান পর্যটনকেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা করবে, যাতে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।