Web Analytics

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠিয়েছে। তবে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেওয়া পর্যন্ত চুক্তিটি কার্যকর হবে না।

মার্কিন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদানকে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবেই দেখছে ওয়াশিংটন।

ইসরাইলের চ্যানেল ১২-কে এক সৌদি সূত্র জানিয়েছে, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রিয়াদের নীতি অপরিবর্তিত ও দৃঢ়। ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক করবে না। সূত্রটি আরও বলেছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র-সৌদি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের অংশ; এটিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের শর্তের সঙ্গে যুক্ত করা উচিত নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।