Web Analytics

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষকে নমনীয় অবস্থান নেওয়া ও সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে মিসর। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাদের জাকি জানান, দুই মন্ত্রী নতুন সামরিক সংঘাত শুরুর আশঙ্কা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তায় এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবদেলাত্তি সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, সংঘাত আরও ছড়িয়ে পড়লে পুরো অঞ্চল ও বিশ্ব গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক পরিণতির মুখে পড়তে পারে। একই দিনে আরাগচি কাতার, কুয়েত, ওমান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।