Web Analytics

যুক্তরাজ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। লন্ডন আশা করছে, এই আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে। সোমবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এক মুখপাত্র এ তথ্য জানান।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তেহরানের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনার পর তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। তাদের মতে, ট্রাম্পের এই ঘোষণা বিশ্ববাজারে তেলের দাম কমানো ও হামলার সময়ক্ষেপণের কৌশল।

স্টারমারের মুখপাত্র বলেন, যুদ্ধের দ্রুত সমাধান হওয়া বিশ্ব স্বার্থে জরুরি, বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়া প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।