Web Analytics

শনিবার সকালে রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ ঢাকা-১৫ আসনের প্রার্থী ও দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে বিশাল মিছিল আয়োজন করে। মিছিলটি মিরপুর ১০ নম্বর ফলপট্টি মোড় থেকে শুরু হয়ে ১০ নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেন।

মিছিল শুরুর আগে মহিলা বিভাগের নেতারা বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নেত্রীরা আশা প্রকাশ করেন, তাকে বিজয়ী করতে পারলে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তারা ঢাকা-১৫সহ সারা দেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

মিছিল শেষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।