Web Analytics

২০২৬ সালের ২৯ মার্চ ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইস্টে র‍্যাব-১৫-এর একটি দল অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-১ ইউনিট ক্যাম্পের বি/৬৬ ব্লকে মোহাম্মদ জুবায়েরের সেল্টারে তল্লাশি চালায়, যিনি ‘এআরএ’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত। অভিযানটি ভোর আনুমানিক ৩টার দিকে পরিচালিত হয়।

র‍্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি পাইপগান, পাইপগানের দুই রাউন্ড গুলি, পাঁচ-সাত জোড়া এআরএ গ্রুপের ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।