Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সাত মাস পার হলেও বর্তমান সরকার স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না। সোমবার ঢাকায় এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি বা সমঝোতা বরদাশত না করার হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে সমঝোতা ও ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জনগণ ভুলে যায়নি এবং স্থানীয় নির্বাচনে এ ধরনের যেকোনো পদক্ষেপকে জনগণ প্রত্যাখ্যান করতে প্রস্তুত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক, নির্বাচন ও জনপ্রতিনিধি, ছাত্রী ও মহিলা এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগ এ সভার আয়োজন করে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে মারুফ অভিযোগ করেন, বিএনপি দলীয় প্রশাসক নিয়োগের পরও গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসর ও মদদপুষ্ট ব্যক্তিরা বহাল রয়েছেন। তিনি তাদের অবিলম্বে অপসারণ, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। সভায় ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।