Web Analytics

বাংলাদেশ সরকার কৃষি খাতকে আধুনিক ও জলবায়ু সহিষ্ণু করতে নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ঘোষণা করেছে। ২০২৬–২৭ অর্থবছরে দেশের ১০০টি উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে বিশেষ ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন এবং আরও ১০ ধরনের সুবিধা ভোগ করবেন। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।

বাজেটে ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি ও লবণচাষিদেরও এই কার্ডের আওতায় আনা হবে। এর আগে ৮টি বিভাগের ১১টি ব্লকে ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে প্রি-পাইলটিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষি বীমা চালুর পরিকল্পনা রয়েছে।

২০২৬–২৭ অর্থবছরে কৃষি, মৎস্য ও খাদ্য মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ০.৬৩ শতাংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।