Web Analytics

মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব সুসংহত রয়েছে এবং শাসনব্যবস্থার পতনের কোনো ঝুঁকি নেই। ২০২৬ সালের ১২ মার্চ রয়টার্সের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, ইরানের শাসনব্যবস্থা এখনো জনগণের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং অভ্যন্তরীণ সংহতি বজায় রয়েছে।

সূত্র জানায়, সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনটি গত কয়েক দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। তেলের দাম বৃদ্ধির ফলে রাজনৈতিক চাপ বাড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরানে সামরিক অভিযান শেষ করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার প্রথম দিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও ইরানের ধর্মীয় নেতৃত্ব ঐক্যবদ্ধ রয়েছে। এক ইসরাইলি কর্মকর্তা স্বীকার করেছেন, চলমান যুদ্ধে ইরানের শাসনব্যবস্থার পতনের কোনো নিশ্চয়তা নেই।

জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়, সিআইএ এবং হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।