Web Analytics

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকার ফুটপাত দখলমুক্ত করতে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এ অভিযানের উদ্বোধন করেন। আনসার সদস্যদের অংশগ্রহণে পরিচালিত এই অভিযানে হাসপাতাল সংলগ্ন ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়, যা এলাকার সৌন্দর্য্য বর্ধন কার্যক্রমের অংশ হিসেবে সম্পন্ন হয়।

উদ্বোধনের পর ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের নেতৃত্বে আনসার সদস্যদের একটি দল শহীদ মিনার গেট (৩ নম্বর গেট) থেকে অভিযান শুরু করে। সংশ্লিষ্টদের মতে, অভিযানের ফলে হাসপাতাল এলাকার ফুটপাত দখলমুক্ত হয়েছে, রোগী ও স্বজনদের চলাচল সহজ হয়েছে এবং সার্বিক শৃঙ্খলা ফিরে এসেছে।

এর আগে ২ এপ্রিল একই ধরনের অভিযান পরিচালিত হয়েছিল। তবে উচ্ছেদের পর পুনরায় হকারদের দখল নেওয়ার প্রবণতা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে এই অভিযান পরিচালনা করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।