Web Analytics

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশে উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ব্লু স্কাই পরিদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিশুরা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে এবং তারাই দেশের ভবিষ্যৎ। তাদের সুষ্ঠু শিক্ষা, মানসিক ও শারীরিক স্বাস্থ্য, সবুজ খোলামাঠে খেলাধুলা ও বিচরণের সুযোগ এবং রোগের চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। বাংলাদেশের ৬৪ জেলা, উপজেলা, ৫৯৯ ইউনিয়ন ও ৯ হাজার ৯৯০ গ্রামের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে, সে আহ্বানও জানান তিনি।

শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে জুবাইদা রহমান বলেন, সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে তারা অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। তিনি বাফওয়ার নারী প্রশিক্ষণ ও হস্তশিল্প উদ্যোগেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে গান, নৃত্য ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়; পরে বাফওয়া ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক ও জিয়াউর রহমানের ছবি উপহার দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।