Web Analytics

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার, ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে কমিটিটি গঠন করা হয়।

কমিটিতে গাজী নজরুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে এ প্রস্তাবে বিরোধীদলীয় নেতা তীব্র আপত্তি জানান। ওই আপত্তির মুখে তাকে বাদ দিয়েই কমিটি চূড়ান্ত করা হয়।

কমিটি গঠনের সময় বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক স্খলনের কারণে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে কোনো সংসদীয় কমিটিতে না রাখা একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত। নৈতিকতার বিবেচনায় তাকে এভাবে বাদ দেওয়া হলে তা ভবিষ্যৎ সংসদীয় অনুশীলনের জন্য ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।