Web Analytics

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ১৩টি উন্নতমানের ড্রোন তাদের প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল–আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন ধ্বংস করা হয়। এমকিউ–৯, হারমেস ও অরবিটার ধরনের ড্রোনগুলো ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম, দক্ষিণাঞ্চলসহ ইসফাহান, কেরমান ও তেহরান এলাকায় প্রতিহত করা হয়েছে।

এই ঘোষণা আসে এমন সময়ে, যখন ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইলের মধ্যে যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। একই সময়ে ইসরাইলের পশ্চিম জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বিভিন্ন এলাকায় ছয়বার বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

এই ঘটনাগুলো ইরান ও ইসরাইল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের আরও তীব্রতার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।