Web Analytics

ভূমধ্যসাগরে গ্রিসের অদূরে আন্তর্জাতিক পানিসীমায় ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী একটি নৌবহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৭৫ জন মানবাধিকার কর্মীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্য ও অ্যাক্টিভিস্ট ইয়াসিন বেনজেলউন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

বেনজেলউন জানান, ইসরাইলি বাহিনী ত্রাণবাহী জাহাজগুলো ঘিরে ফেলে এবং সেখানে থাকা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ইউরোপ ও বিশ্বনেতারা এই ঘটনায় নীরব কেন। তিনি আরও বলেন, গত তিন বছর ধরে ফিলিস্তিনে যে সহিংসতা চলছে তা তাকে হতবাক করেছে, এবং এখন মানবিক সহায়তা বহনকারীরাও সেই সহিংসতার শিকার হচ্ছেন।

আল জাজিরা সূত্রে জানা যায়, অপহৃতদের অবস্থা বা ইসরাইলি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।