Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি নির্মাণের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা উদ্যোগে ট্রাম্প প্রশাসন আপত্তি জানায়নি বলে বুধবার অ্যাক্সিওস জানিয়েছে। মার্কিন কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য মঙ্গলবার বসতি নির্মাণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের বাধা না দেওয়ার সিদ্ধান্ত পশ্চিম তীরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নীতির প্রতি হোয়াইট হাউসের হতাশার ইঙ্গিত দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম নিষেধাজ্ঞা ঘোষণার আগে বিষয়টি ট্রাম্পকে জানিয়েছিলেন, তবে ট্রাম্প আপত্তি করেননি বা সিদ্ধান্ত বদলাতে কোনো অনুরোধ জানাননি।

সূত্রগুলো বলেছে, পশ্চিম তীরে নেতানিয়াহু সরকারের নীতি নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগের সঙ্গে মার্কিন কর্মকর্তারাও একমত ছিলেন, যদিও নির্দিষ্ট নিষেধাজ্ঞা নিয়ে তাদের মতভেদ ছিল। ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বিবিসিকে ব্রিটিশ সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে ইহুদি জনগণের বিরুদ্ধে বৈষম্য বলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, তাঁর মন্তব্য হোয়াইট হাউস বা পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।