Web Analytics

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ইরান থাই তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দেবে। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপের ফলে জ্বালানি আমদানি নিয়ে উদ্বেগ কমবে, কারণ থাইল্যান্ড মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এই মাসের শুরুতে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে ওমানের নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করে, যদিও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। এই ঘটনা থাই জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছিল।

নতুন এই চুক্তির ফলে থাইল্যান্ডের তেল পরিবহন রুটে ঝুঁকি কমবে এবং দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।