Web Analytics

ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এ নির্দেশনা দিয়েছেন। পরীক্ষার ফলাফল নেতিবাচক বা মাদকমুক্ত হলে তবেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। ১ অক্টোবর রাজাপুর ও কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো দাপ্তরিক চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

নির্দেশনাটি এমপিওভুক্ত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ম্যানেজিং কমিটির এখতিয়ারভুক্ত নিয়োগে প্রযোজ্য হবে। এর আওতায় অফিস সহকারী, অফিস সহায়ক, নৈশপ্রহরী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদ রয়েছে। চিঠিতে বলা হয়েছে, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ও ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জামাল বলেন, এ এলাকায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। তিনি নিয়োগ-বাণিজ্য সহ্য না করার হুঁশিয়ারিও দেন। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানপ্রধানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জামালের মতে, শিক্ষক ও কর্মচারীদের আচরণ শিক্ষার্থীদের ওপর সরাসরি প্রভাব ফেলে; তাই মাদকাসক্ত ব্যক্তির দায়িত্বশীল পদে প্রবেশের ঝুঁকি কমাতে পরীক্ষা জরুরি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।