Web Analytics

বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় আগামী ২০২৬-২৭ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ দশমিক ০১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যটি আগামী অর্থবছরের জন্য প্রণীত মন্ত্রণালয়ের মিডিয়াম-টার্ম বাজেট ফ্রেমওয়ার্কে (এমটিবিএফ) উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরে কমে ২৬ দশমিক ৯০ বিলিয়নে নেমে আসে। তবে ২০২৪-২৫ অর্থবছর শেষে তা বেড়ে ৩১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে স্থিতিশীল হয়।

এমটিবিএফে বলা হয়েছে, মধ্যমেয়াদে রিজার্ভ আরও বাড়বে। ২০২৭-২৮ অর্থবছরে তা ৫০ দশমিক ৬২ বিলিয়ন এবং ২০২৮-২৯ অর্থবছরে ৬২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে প্রক্ষেপণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এই রিজার্ভ দিয়ে প্রায় ৫ দশমিক ৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে, যা আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি।

এই প্রক্ষেপণ শক্তিশালী প্রবাসী আয়, রপ্তানি প্রবৃদ্ধি এবং সতর্ক বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।