Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জুলুম, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামের শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।

তিনি বলেন, জামায়াত বিজয় অর্জন করেছে যেদিন অন্যায়ের কাছে মাথা নত না করে ফাঁসির মঞ্চে উঠেছিল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে এবং জুলাইয়ে গণহত্যা সংঘটিত করেছে। তিনি গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি জনগণের এই রায় বাস্তবায়ন না করে, তাহলে জনগণ সেই সরকারকে গ্রহণ করবে না।

সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ জুলাইয়ের আদর্শ থেকে সরে আসবে না এবং এর বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।