Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সতর্ক করেছেন যে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন না হলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশে স্বয়ংক্রিয়ভাবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। বুধবার সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ‘গণরায় বাস্তবায়ন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনায় তিনি প্রধান আলোচক হিসেবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা ও সংস্কার না হলে ক্ষমতা আবারও একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি গণঅভ্যুত্থানের পরও দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। শিশির মনির অভিযোগ করেন, জুলাই সনদের সংস্কার প্রতিশ্রুতি ও উচ্চকক্ষ গঠনের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. ইসমাঈল পাটোয়ারী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্ন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। বক্তারা শহীদদের আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।