Web Analytics

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গালিয়ার্দোস এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত হয়েছেন। আন্দালুসিয়া আঞ্চলিক সরকার এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েকজনের লাশ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয়, যদিও কর্তৃপক্ষ এখনো কারণ নিশ্চিত করেনি।

দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে স্পেনসহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, ফলে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে। স্পেন, ফ্রান্স ও পর্তুগালে শত শত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং নিরাপত্তার জন্য হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আন্দালুসিয়ার প্রধান হুয়ানমা মোরেনো ঘটনাটিকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

স্পেনের সামরিক জরুরি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে দাবানল ভবিষ্যতে আরও ঘন ঘন ও ভয়াবহ হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।