Web Analytics

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু জেলার ফতেহ খেল এলাকায় শনিবার রাতে একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার কর্মকর্তারা জানান, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চেকপোস্টে আঘাত হানার পর একাধিক সশস্ত্র ব্যক্তি সেখানে প্রবেশ করে গুলি চালায়।

কর্মকর্তারা জানান, হামলাকারীরা ভারী অস্ত্রের পাশাপাশি ছোট ড্রোনও ব্যবহার করে এবং পিছু হটার সময় পুলিশ সদস্যদের অস্ত্র নিয়ে যায়। একজন পুলিশ সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার ধারাবাহিকতায় এ হামলা ঘটে, যা ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ককে আরও চাপে ফেলেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বান্নু ও সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। কাবুলের তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে বলেছে, আফগান ভূখণ্ড সশস্ত্র হামলাকারীদের নিরাপদ আশ্রয় নয়, তবে দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।