Web Analytics

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কে জলবায়ু সংকটকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। স্বাধীন প্যান-ইউরোপীয় জলবায়ু ও স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কোটি কোটি মানুষ অকালমৃত্যু ও গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে। প্রতিবেদনটি রোববার ইউরোপীয় মন্ত্রীদের সামনে উপস্থাপন করা হবে এবং সোমবার শুরু হবে ডব্লিউএইচও-এর ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি।

কমিশন জানিয়েছে, জলবায়ু পরিবর্তন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এটিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা প্রয়োজন। প্রতিবেদনে ডেঙ্গু, চিকুনগুনিয়া, তীব্র তাপপ্রবাহ, বন্যা, খাদ্যসংকট ও বায়ুদূষণকে বড় স্বাস্থ্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়েছে, ইউরোপে বছরে প্রায় ৬ লাখ অকালমৃত্যুর জন্য এটি দায়ী হলেও খাতে ৪৪৪ বিলিয়ন ইউরো ভর্তুকি দেওয়া হয়।

বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনজনিত ভুয়া তথ্য মোকাবিলা, জলবায়ু-স্বাস্থ্য মূল্যায়ন জোরদার এবং হাসপাতালগুলোকে পরিবেশ-সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।