Web Analytics

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ছোট-বড় টিলা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এসব টিলার মাটি ভেকু দিয়ে দিনরাত কেটে বিক্রি করা হচ্ছে সিরামিক কারখানায় এবং পুকুর ভরাটের কাজে। এতে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এই অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির আহমেদ খান জানান, টিলা কাটার জন্য কেউ অনুমতি নেয়নি। নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মঈনুল ইসলাম মিরু বলেন, নির্বিচারে টিলা ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন জানান, তিনি টিলা কাটার বিষয়ে অবগত নন, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বদরুল হুদা বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী টিলা বা পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ।

পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে টিলা ধ্বংস চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই শিবপুরের প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।