Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে জনসম্পৃক্ততা ও সেবামূলক কার্যক্রম জোরদার করেছে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দলীয় সংসদ সদস্য, পরাজিত প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতারা অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার, খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছেন। বিশেষ করে শিশুদের মুখে হাসি ফোটাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক সেবামূলক কার্যক্রম চালাচ্ছেন। তারা এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের দাবি জানাচ্ছেন এবং দলীয়ভাবে সহায়তা দিচ্ছেন। ঢাকায় ডা. আব্দুল মান্নান ও আতাউর রহমান সরকারসহ নেতারা ইফতার ও খাদ্য বিতরণে সক্রিয় রয়েছেন। উত্তর মহানগর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ‘ইচ্ছা পূরণ’ কর্মসূচির মাধ্যমে অসহায় শিশু ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় খাদ্য ও ঈদ উপহার বিতরণ করছেন। দলীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ এমপি ও পরাজিত প্রার্থী ঈদে এলাকাবাসীর সঙ্গে সময় কাটাবেন এবং সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।