Web Analytics

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসগুলোতে ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার সকল সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অফিসে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে এবং যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সকল প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার, অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং অফিস শেষে সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি অফিসের গাড়ি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ ও জ্বালানি সাশ্রয়ী আচরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।