Web Analytics

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরান এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের আস-সুলাইল গভর্নরেটে জরুরি সতর্কতা জারি করে। তবে অল্প সময়ের মধ্যেই কর্তৃপক্ষ দুই এলাকাকেই বিপদমুক্ত ঘোষণা করে বলে তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি আরবের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো বার্তায় বাসিন্দাদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়। বিপদ কেটে যাওয়ার ঘোষণার পরও কর্তৃপক্ষ নিরাপত্তা নির্দেশনা মানতে, জনসমাগম এড়িয়ে চলতে এবং ছবি বা ভিডিও ধারণ না করতে পরামর্শ দেয়।

কী ধরনের হুমকির কারণে সতর্কতা জারি হয়েছিল বা কোনো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন প্রতিহত করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। প্রতিরক্ষা বিভাগ বলেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কার্যক্রম এবং আঘাতস্থলসংক্রান্ত ছবি ধারণ, প্রকাশ বা তথ্য ছড়ালে আইনি দায় হতে পারে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই সতর্কতা জারি হলো; হুতিরা আগে সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।