Web Analytics

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের আকাশে প্রবেশ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। শনিবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে তা এখনো স্পষ্ট নয়।

এএফপি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বাহরাইন নিশ্চিত করেছে যে দেশটির মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এছাড়া কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলি দেখেছেন বলে জানিয়েছেন। পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।