Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সতর্ক করেছেন, রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে এবং মালামাল ক্রোক করা হবে। শনিবার ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে কর্মসূচিটি পালিত হয়।

তিনি বলেন, অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন তৈরি হচ্ছে। মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের সুযোগ থাকবে না বলে জানান তিনি। ডিএসসিসির নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিউমার্কেট এলাকায় আগামী সপ্তাহে আবার উচ্ছেদ অভিযান চালানোর কথাও জানান প্রশাসক।

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। সিআইডি কার্যালয় থেকে শুরু হওয়া অভিযানটি শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে শেষ হয়। মালিবাগে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণকাজ চলছে, যা চলতি মাসের মধ্যে শেষ হওয়ার কথা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।