Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই বৈঠকে শনিবার, ২১ ফেব্রুয়ারির মধ্যে হামলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সিবিএসকে এক কর্মকর্তা জানান, নিরাপত্তা কর্মকর্তারা সপ্তাহ শেষ হওয়ার আগেই হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন, তবে প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

ওই কর্মকর্তা আলোচনাকে পরিবর্তনশীল ও চলমান বলে উল্লেখ করেন। হোয়াইট হাউজ সম্ভাব্য হামলার পর ইরানের প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে এর প্রভাব নিয়ে বিশ্লেষণ করছে। একাধিক সূত্র জানিয়েছে, কিছু মার্কিন সেনাকে অস্থায়ীভাবে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে, যাতে হামলার সিদ্ধান্ত হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আরেকটি সূত্র জানায়, সেনা সরানো মানেই তাৎক্ষণিক হামলা নয়; যুক্তরাষ্ট্র সাধারণত কোনো অঞ্চলে হামলার আগে নিজস্ব সেনাদের সুরক্ষার জন্য পুনর্বিন্যাস করে থাকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।