Web Analytics

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে অ-পাহাড়ী প্রতিমন্ত্রীকে প্রত্যাহার ও দপ্তর পুনর্বণ্টনের দাবি জানিয়েছে। সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন সরকার ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতকরণ অগ্রাধিকার পাবে। তারা বলেন, নবগঠিত মন্ত্রিসভায় একজন পাহাড়ী পূর্ণমন্ত্রী থাকা সত্ত্বেও একজন অ-পাহাড়ী প্রতিমন্ত্রী নিয়োগ চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি সরকার ১৯৯০-এর দশকে জনসংহতি সমিতির সঙ্গে সংলাপ শুরু করে এবং ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরিত হয়। সংগঠনটি চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত সংশোধনের আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।