Web Analytics

জাতিসংঘের জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আসা ঘোষণাগুলো যাচাই করছে। সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ শুক্রবার এক বিবৃতিতে জানান, বাণিজ্যিক জাহাজের জন্য নৌ-চলাচলের স্বাধীনতা ও আইএমও নির্ধারিত ট্রাফিক সেপারেশন স্কিম মেনে নিরাপদ যাত্রা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশেরই এই আন্তর্জাতিক জলপথ বন্ধ করার অধিকার নেই।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্র পৃথকভাবে ঘোষণা দিয়েছিল যে, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে, বিশেষ করে লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির সময়। তেহরান জানিয়েছে, এই সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না। আইএমও প্রধান আরও জানান, পারস্য উপসাগরে আটকে থাকা প্রায় ২০ হাজার নাবিকের নিরাপদ প্রত্যাবাসন এবং মানবিক করিডোর চালু করা তাদের অগ্রাধিকার।

তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানান, যাতে পরিস্থিতি শান্ত হয় এবং সমুদ্রপথে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার জন্য এই রুট পুনরায় সচল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।