Web Analytics

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার সকালে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে নোঙর করে এবং রোববার ডলফিন জেটিতে তেল খালাসের কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, প্রায় পাঁচ-ছয় হাজার টন ডিজেল বহির্নোঙরেই ছোট জাহাজে খালাস করতে হবে, যা দুই দফায় সম্পন্ন হবে। এর আগে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ শুক্রবার ডলফিন জেটিতে তেল খালাস শুরু করে এবং রোববার বন্দর ত্যাগের কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। বিপিসি সূত্রে জানা গেছে, সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন দেশ থেকেও তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।