Web Analytics

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের প্রায় ৬০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি করা হয়। এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত থাকা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করেন সংশ্লিষ্টরা।

নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা সারগুলো পরে জব্দ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান এবং একটি গোডাউনে এই অভিযান চালানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।